ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১৪৭ জনে। এছাড়া নতুন করে ১ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষর করেন।দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত হন। এরপর ১৮ মার্চ এ রোগে আত্রান্ত হয়ে একজন মারা যান।

ads
ads
ads

Our Facebook Page

↑